• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বেনাপোল নোম্যান্সল্যান্ডে ভাষা প্রেমীদের মিলন মেলা

দিনকাল বিডি / ১৫৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩

সোহেল রানাঃ যশোর প্রতিনিধিঃ বেনাপোল আন্তজার্তিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে বেনাপোল চেকপোষ্টে নোম্যান্সল্যান্ডে ভাষা প্রেমীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সীমান্তের জিরো পয়েন্টে দু-বাংলার ভাষা প্রেমী মানুষদের মিলন মেলা উপলক্ষে নির্মান করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব একুশে মঞ্চ ও অস্থায়ী শহীদ বেদী ।

এবারের দু’বাংলার মিলন মেলার আয়োজন করছেন দুই বাংলার আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ। এবারও দুই বাংলার মিলন মেলা অনুষ্ঠান হচ্ছে পৃথক দুটি বঙ্গবন্ধু শেখ মুজিব একুশে মঞ্চে। দু’দেশের হাজার হাজার ভাষাপ্রেমী সাধারন মানুষ এ মিলন মেলায় অংশ গ্রহন করেন। সকাল ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ মিলন মেলা চলে।

এবারের মিলন মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লি উন্নয়নও সমবায় প্রতিমন্ত্রী স্বপন কুমার ভট্রাচার্য্য এমপি। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, যশোর ১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন,
ঝিকরগাছা চৌগাছার সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, ২১ উদযাপন কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ,আব্দুল হাকিম (কমিশনার, কাষ্টমস হাউজ,বেনাপোল) সেলিমুজ্জাহা যশোর ৪৯ বর্ডার গার্ড বিজিবি ,আব্দুল জলিল,পরিচালক ট্রাফিক প্রশাসন,বেনাপোল স্থলবন্দর, নিশাত আল নাহিয়ান সহকারী পুলিশ সুপার নাভারণ সার্কেল, অধ্যক্ষ ইব্রাহীম খলিল (যুগ্ম-সাধারণ সম্পাদক শার্শা উপজেলা আ.লীগ,ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ,বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল,সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুল ইসলাম, বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া, শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আকিকুল ইসলাম, ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাবিব প্রমুখ।

২১ ফেব্রুয়ারী আন্তজার্তিক মাতৃভাষা দিবসের সকাল সাড়ে ১১ টায় অস্থায়ী বেনাপোল পোট্রপোল নোম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দু-বাংলার আমন্ত্রিত মন্ত্রী,এমপি রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা, কবি, সাহিত্যক, লেখক এবং দু-বাংলার ভাষা প্রেমী মানুষেরা।

সেখানে আমার ভায়ের রক্তে রাঙানো ২১ শে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি এ গানের মাধ্যমে শুরু হয় আন্তজার্তিক মাতৃভাষা দিবসের দু বাংলার মিলন মেলা। এসময় মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঞ্চে অনুষ্ঠিত দু বাংলার গান ও কবিতা উপভোগ করেন দু বাংলার অতিথিরা। ভারতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব একুশে মঞ্চে বাংলাদেশের ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ভাষা শহীদদের স্বরনে আলোচনা সভা, গান, কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়।

ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, শ্রী বিশ্বজিৎ দাস, শ্রী গোপাল শেট, শ্রীমত্য মমতা ঠাকুর, শ্রী শ্যামল রায় ও বনগাঁ পৌরসভার উপ পৌরমাতা শ্রীমতি জ্যোৎসা আঢ্য। অন্যান্য বারের মতো এবারও বিনিময় হয় দু-বাংলার মানুষের সেচ্ছায় রক্তদান কর্মসুচী। যশোর -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপিও রক্তদান কমৃসুচীতে অংশ গ্রহন করেন।

একমাত্র বেনাপোলেই আন্তজার্তিক ভাবে মাতৃভাষা দিবস পালনের মাধ্যমে দু’বাংলার ভাষা প্রেমী মানুষের মিলন মেলা অনষ্ঠিত হয়। এ মিলন মেলার মাধ্যমে দু’ দেশের বাংলা ভাষাভাষি মানুষের মধ্যে সম্পর্ক আরো সুদৃড় হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category