• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

ব্যবসার ৩৫০বস্তা চাল বাড়ীতে মজুদ ১৫হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি ২৪ / ২০৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে এক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান চালিয়ে অবৈধভাবে ৩৫০ বস্তা চাল মজুদ রাখার অপরাধে ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার পারইল গ্রামে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসম।

উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা রায়হান আলম জানায়,পারইল গ্রামের ব্যবসায়ী দ্বিনেশ চন্দ্র পার্শ্ববতি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ধান-চালের ব্যবসা পরিচালনা করে আসছেন। সারাদেশে মজুদদারের বিরুদ্ধে অভিযান শুরু হলে দ্বীনেশ চন্দ্র ব্যবসা প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত ৩৫০বস্তা চাল বাড়ীতে অবৈধভাবে মজুদ রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পারইল গ্রামে দ্বিনেশ চন্দ্রের বাড়ীতে অভিযান চালিয়ে কৃষি বিপনন আইনে অবৈধভাবে মজুদ রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সাথে আগামী সাত দিনের মধ্যে মজুদকৃত চাল বিক্রির নির্দেশ দেয়া হয়েছে। অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ওবাইদুল হক,উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা রায়হান আলম,পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমানসহ থানাপুলিশ উপস্থিত ছিলেন বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category