• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্থ রক্ষা কমিটির মানববন্ধন ও স্মাকলিপি প্রদান।

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্থ ঘরবাড়ীর ক্ষতিপূরণের দাবীতে কৃষি ও বসতবাড়ী রক্ষা কমিটির উপজেলা চত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধন ও স্মাকলিপি প্রদান।গতকাল রবিবার সকাল ১১টায় হামিদপুর ইউপির বাঁশপুকুর কাজিপাড়া এলাকায় কৃষি ও বসতবাড়ী রক্ষা কমিটির সভাপতি মাহামুদুল নবী ও সাধারণ সম্পাদক সালমান এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয় এবং মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী অফিসার ফাতেমা খাতুন এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মাকলিপি প্রদান করেন।
কৃষি ও বসতবাড়ী রক্ষা কমিটির সভাপতি মাহামুদুল নবী মানববন্ধনে বলেন, ২০১৬ সালে বড়পুকুরিয়া কয়লা খনির সিসমিক টেস্ট এর কারণে ঘরবাড়ী ফেটে গেলে কর্তৃপক্ষক ক্ষতিপূরণ দেন। ২০২৪ সালের ক্ষতিপূরণ দেওয়ার লক্ষে পূরনায় ৮টি মৌজা সার্ভে করা হয়। সার্ভেকৃত ৮টি মৌজার চেক প্রদান করা হলেও বাঁশপুকুর ও গোপালপাড়া মৌজার আংশিক চেক প্রদান করেন। তালিকা ভূক্ত অবশিক্ষ ক্ষতিগ্রস্থদের এখন পর্যন্ত স্থগিত রাখেন ক্ষতি কর্তৃপক্ষ।

বাঁশপুকুর কাজীপাড়া গ্রামের ফাটল বাড়ীগুলির ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। অথচ এই এলাকার মানুষের অফুরন্ত সম্পদের ক্ষতি হলেও আমাদের বাড়ী মাটির নিচে থেকে যে পরিমান কয়লা তোলা হচ্ছে তা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। অথচ আমাদের ন্যায দাবীর প্রতি খনি কর্তৃপক্ষ কোন নজর দিচ্ছে না। এই অঞ্চলের মানুষ তাদের ন্যায অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

চলতি বছরের মধ্যে ক্ষতিপূরণ প্রদান করা না হলে আমরা বৃহত থেকে বৃহত্ত্বর আন্দোলন গড়ে তুলব। মানববন্ধন শেষে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন এর সাথে সাক্ষাত করে খনি এলাকার মানুষের কি অবস্থা তা জানান। এ ব্যাপারে কয়লাখনি এলাকার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মানববন্ধনে খনি এলাকার ২ শতাধিক ক্ষতিগ্রস্থ এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category