• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বড়পুকুরিয়া কয়লা উত্তোলনের ফলে সৃষ্ঠ ভূ-কম্পন জনিত কারণে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ অব্যাহত

দিনকাল বিডি ২৪ / ১৮১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃক কয়লা উত্তোলনের ফলে সৃষ্ট ভূ-কম্পন জনিত কারণে অধিগ্রহনকৃত এলাকার বাইরে অবস্থিত ক্ষতিগ্রস্থ গ্রাম সমূহের অধিবাসীদের ক্ষতিপূরণ বাবদ চেক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর ) দুপুরে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম। গত ২২ সেপ্টেম্বর থেকে ক্ষতিগ্রস্হদের মাঝে চেক বিতরণ শুরু হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বড়পুকুরিয়া এলাকার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃক কয়লা উত্তোলনের ফলে সৃষ্ট ভূ-কম্পন জনিত কারণে অধিগ্রহনকৃত এলাকার বাইরে অবস্থিত ক্ষতিগ্রস্থ গ্রাম সমূহের অধিবাসীদের ক্ষতিপূরণ বাবদ চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর এমডি প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম। চেক বিতরণ কার্যক্রম ২ সপ্তাহ ধরে চলবে বলে জানা যায়।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, কয়লা উত্তোলনের ফলে সৃষ্ঠ ভূ-কম্পন জনিত কারণে অধিগ্রহণকৃত এলাকার বাইরে অবস্থিত ১৪শ’ ৪৬ টি পরিবারের ৭ হাজার ৭শ’টি পাকা, আঁধাপাকা ও কাঁচাঘর বাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে পাকা, আঁধাপাকা ঘরের জন্য ১০ হাজার টাকা ও কাঁচা ঘরের জন্য ৮ হাজার টাকা ও গেডাউনের জন্য ২৫ হাজার টাকা হারে সর্বমোট ৭ কোটি ৬৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে। দু সপ্তাহ ধরে এই ক্ষতিপূরণের টাকা চেকের মাধ্যমে ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে প্রদান করা হবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানীর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়লা উত্তোলনের ফলে সৃষ্ঠ ভূ-কম্পন জনিত কারণে অধিগ্রহণকৃত এলাকার বাইরে অবস্থিত ক্ষতিগ্রস্থ গ্রামসমূহের অধিবাসীদের মাঝে ক্ষতিপূরণ বাবদ চেক প্রদান করা হচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category