• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

বড়াইগ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

দিনকাল বিডি / ৯৭ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

আমিরুল ইসলাম বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার (১৪ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, গতরাত সাড়ে ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার মুশিন্দা এলাকার ১৪ বছরের এক প্রতিবন্ধী কিশোরীকে মোবাইল ফোনে বাড়ির বাইরে ডেকে নেয় প্রতিবেশী যুবক মনির হোসেন সরকার। এ সময় কিশোরীকে বাড়ির পাশে আম বাগানে নিয়ে ধর্ষণ করে কামরুল ইসলাম নামে অপর এক যুবক। এ সময় কিশোরীর পরিবার মেয়েটিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে আম বাগান থেকে উদ্ধার করে।
এই ঘটনায় পুলিশ খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে মুশিন্দা এলাকার মনির হোসেন সরকার, কামরুল ইসলাম ও মাহফুজ নামে তিনজনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে মাহফুজকে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী কিশোরী বর্তমানে বড়াইগ্রাম থানায় আছে। এই ঘটনায় তার বাবা দুজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category