• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

ভোটে জিতে মানুষকে ভুলে যেতে চাই না-সদ্য নির্বাচিত মেয়র আক্কাছ

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
বাঘা পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্কাছ আলী জানিয়েছেন, সকলের সহযোগিতা পেলে বাঘা পৌরসভার চেহারা তিনি পাল্টে দেবেন। গত বছরের ২৯ ডিসেম্বর বাঘা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীকে নির্বাচন করেন তিনি।
বেসরকারি ফলাফলে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীর চেয়ে ৫,৮৪৬ ভোট বেশি পেয়ে পৌরসভার মেয়রের আসনে বসতে যাচ্ছেন আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আক্কাছ আলী। তিনি ‘জগ’ প্রতীকে ভোট পেয়েছেন ১২০৩৩। আক্কাছ আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহিনুর রহমান পিন্টু ‘নৌকা’ প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৮৭ ভোট। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তারাসহ ৫জন।

সোমবার (৯জানুয়ারি’২৩) সন্ধ্যার পর সোনারতরী-৭১ এর আয়োজনে বাঘা পৌর সদরে দেওয়া সংবর্ধনা ও সন্মাননা অনুষ্ঠানে আক্কাছ আলী বলেন, আপনারা ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করেছেন। ৯টি ওয়ার্ড নিয়ে বাঘা পৌরসভা একটি বড় ও উচ্চাভিলাষী করপোরেশন। বিগত সময়ে মানুষের চাহিদা-আকাঙক্ষার অনেক কিছু এখনও পূরণ করা সম্ভব হয়নি। এখানকার উন্নয়নের দায়িত্ব এখন আমার । সে কারণে দাবি, অন্যান্য পৌরসভার মতো বাঘা পৌরসভার উন্নয়নে সরকার নজর দিবেন। তাহলে পৌরবাসীকে আমি একটি আধুনিক পৌর শহর উপহার দেব।
তিনি বলেন, মাত্র ১৫ দশমিক৭৮ বর্গকিলোমিটার এলাকার বাঘা পৌরসভার মহল্লার সংখ্যা ২০টি। আমাকে সমপরিমাণ দিলেও পিছিয়ে পড়া এ এলাকার চেহারা পাল্টে দেব। বিগত বছরগুলোতেও মানুষের জীবনমান উন্নয়ন হয়নি। পৌরতে থেকেও তাঁরা গ্রামের বাসিন্দা। আমি এবার এসব সমস্যা নিয়ে কাজ করতে চাই। পৌর শহরের জলাবদ্ধতা,রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা খাতে এবার সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই।
আক্কাছ আলী বলেন, পরিকল্পনা অনুসারে এবার শুরু থেকেই আমাদের চাহিদা সরকারের কাছে ডকুমেন্টারি আকারে উপস্থাপন করব। আমি আমার ন্যায্য হিস্যা বুঝে নেব। বিগত বছরগুলোর তুলনায় এখন চাহিদা বেড়েছে। এ কারণে আশা করছি, এই মেয়াদে বাঘা পৌরবাসির সব চাওয়া-পাওয়া পূরণ করতে পারব। এটি আমার নির্বাচনী অঙ্গীকারও। আমি ভোটে জিতে মানুষকে ভুলে যেতে চাই না। বাঘা পৌরবাসী যে কোনো প্রয়োজনে সুখে-দুঃখে আমাকে সব সময় পাশে পাবে। অনুষ্ঠানের তত্বাবধায়ক সাবেক ছাত্র নেতা মাইনুল ইসলাম মুক্তা জানান, সফলভাবে অনুষ্ঠান শেষ হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category