• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মতিহারে আওয়ামী সন্ত্রাসী রবি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৮৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহার নামীয় আসামি আওয়ামী সন্ত্রাসী রবিকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মহানগরীর মতিহার থানার বিনোদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানার সেকেন্ড অফিসার এসআই তাজউদ্দিন ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার আসামি রবি, সে মহানগরীর মতিহার থানার মির্জাপুর এলাকার আজিজুল ওরফে হাবলের ছেলে।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ৫ আগস্ট বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে রবি-সহ আসামিদের ছোড়া গুলিতে মাইনুল ইসলাম-সহ কয়েকজন আহত হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু হয়। ওই মামলায় রবি এজাহার নামীয় ৪ নম্বর আসামি। এছাড়াও রবির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রুজু আছে।
মঙ্গলবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category