• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মতিহারে চোরাই মালামাল-সহ চোরচক্রের চার সদস্য গ্রেফতার

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানরগীতে অভিযান চালিয়ে চোরাই মালসহ সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

নগরীর মতিহার থানার বামনশিকড় এলাকার একটি বাড়িতে দরজা ভেঙে চুরির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মোঃ জাহিদ হাসান জাহিদ (২২), সে রাজশাহীর গোদাগাড়ী থানার মাঙ্গনপুর গ্রামের মোঃ হাসিবুল ইসলামের ছেলে, মোঃ ইমতিয়াজ হোসেন মাহির ওরফে ছোট (১৯), সে একই থানার মির্জাপুর গ্রামের মোঃ আব্দুল হাকিম আলীর ছেলে, মোঃ শাকিল হোসেন (২৬),সে মহানগরীর এয়ারপোর্ট থানার মোঃ সিদ্দিক হোসেনের ছেলে ও মোসাঃ সন্ধ্যা খাতুন (১৯),সে মহানগরীর পবা থানার শিয়ালবেড় নওহাটা এলাকার মোঃ মিন্টু আলীর মেয়ে।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, মোঃ ছালেহুর রহমান নগরীর মতিহার থানার বামনশিকড় এলাকার বাসিন্দা। তিনি ২৩ ডিসেম্বর রাতে গ্রামের বাড়ি দিনাজপুর জেলার সদর থানার কাশিমপুরে বেড়াতে যান। গত ২৫ ডিসেম্বর তার বাড়ির মালিক তাকে জানায়, তার বাসার তালা ভেঙে ফ্রিজ ও গ্যাসের চুলা-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় ছালেহুর রহমান নগরীর মতিহার থানা পুলিশকে অবগত করেন। 

পরবর্তীতে গত ১৫ জানুয়ারি বিকাল সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর পশ্চিম বুধপাড়া এলাকা থেকে আসামিদের গ্রেফতার করেন মতিহার থানার এসআই এ.টি.এম আশেকুল ইসলাম ও সঙ্গীয়ফোর্স। এসময় আসামিদের কাছ থেকে চোরাই একটি ফ্রিজ, চারটা গ্যাসের চুলা, ২ টি সিলিন্ডার, ২টি বাইসাইকেল, একটি ভ্যান-সহ বাসা বাড়িতে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উদ্ধার হয়। আসামি জাহিদ ও শাকিলের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে চুরির সথে জড়িত বলে পুলিশের কছে চুরির ঘটনা স্বীকার করেছে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category