• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মতিহারে বন্ধুকে বাঁচাতে পদ্মা নদীতে নেমে ডুবে যুবকের মৃত্যু

দিনকাল বিডি / ১৮২ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর পদ্মা নদীতে বন্ধুকে বাঁচাতে নদীতে নেমে পানিতে ডুবে মোঃ মাহিম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) দুপুর পৌনে দুইটায় মহানগরীর মতিহার থানার থানাধীন বাজে কাজলা ফুলতলা সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত যুবক মোঃ ফাহিম মহানগরীর মতিহার থানাধীন কাজলা সুইটের মোড় এলাকার মোঃ মুশফিকুর রহমান ওরফে কালুর ছেলে। তিনি নগরীর বিনোদপুর কমলা হক ডিগ্রি কলেজ উচ্চ ম্যাধমিকের প্রথম বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, চারজন যুবক নদীর ধারে ফুটবল খেলেছিল। এ সময় তাদের মধ্যে দু’জন নদীতে গোসল করতে নামে এবং দু’জন হাটাহাটি করে। হটাৎ দুজন যুবকের মধ্যে একজনের পা পিছলে নদীতে পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় ফাহিম তাকে উদ্ধার করতে পানিতে নেমে সে নিজেই তলিয়ে যায়।

পরে ফায়ার সর্ভিসে এবং মতিহার থানায় খবর দেয়া হয়। তবে তারা দু’জনেই সাঁতার জানতো না বলে জানায় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সাভির্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিখোঁজ ফাহিমকে উদ্ধারে নদীতে নামের। দীর্ঘ ১ঘন্টা খোঁজাখুজির পর বিকাল ৩টার দিকে নদীর তল থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ লতিফুল বারি জানায়, আমরা পৌনে ২টায় খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছি। দীর্ঘ এক ঘন্টা খোঁজাখুজির পর অর্থাৎ বিকাল তিনটার দিকে নিখোঁজ ফাহিমের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category