• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মতিহারে বিপুল পরিমান ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেফতার-২

দিনকাল বিডি ২৪ / ১৭৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট-সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় মতিহার থানার ডাঁশমারী কলিডোরের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো: মোঃ লালচান আলী (২৬), সে মহানগরীর মতিহার থানার খোঁজাপুর এলঅকার মোঃ জামরুল আলীর ছেলে ও মোঃ শাকিল (২২), সে একই থানার চর শ্যামপুর এলাকার মোঃ মুক্তারের ছেলে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, গ্রেফতারকৃত মাদক কারবারীরা জিজ্ঞাসাবাদে স্বিকার করেছে, তারা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ ইয়াবার ব্যবসা করে আসছে। এ ব্যপারে তাদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category