• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মতিহারে বিপুল পরিমান গাঁজা উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর মতিহারে বিপুল পরিমান গাজা উদ্ধার করেছে পুলিশ হয়েছে।

মঙ্গলবার (১২ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে মতিহার থানার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। তবে মাদকের সাথে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মতিহার থানা পুলিশ জানতে পারে, ৫-৬ ব্যক্তি কভার্ড ভ্যান থেকে গাঁজা নামিয়ে রাবি বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলাবাগানের ভেতরে রাখছে। এমন তথ্যের ভিত্তিতে রাত সোয়া ১ টায় সেখানে অভিযান চালিয়ে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানটি পরিচালনা করেন, নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মতিহার বিভাগ) মধুসুদন রায়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার একরামুল হক, পিপিএম-এর দিকনির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার আবুল কালাম আজাদের নেতৃত্বে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মোবারক পারভেজ, এসআই মোঃ পলাশ আলী, এসআই সেলিম রেজা ও সঙ্গীয় ফোর্স ।

পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক মাদক কারবারীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলেও জানান নগর পুলিশের এই মুখপাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category