• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মনোনয়ন প্রত্যাশী মিঠুর প্রথম অঙ্গিকার নিষ্কাশন- শিক্ষা, সু-চিকিৎসা

দিনকাল বিডি / ১৩৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ছাত্রনেতা আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠুর পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসময় এলাকার পানি নিষ্কাশন- শিক্ষা, সু-চিকিৎসার প্রথম অঙ্গিকারের কথা জানানো হয়েছে। মিঠুর পিতা অবসর প্রাপ্ত সেনা সদস্য হামিদুল ইসলাম ওরুফে হায়দার মেলেটারি তার ছেলে প্রবাসী মিঠুর পক্ষে এই বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, আগামী ত্রয়োদশ নির্বাচনে আমিনুল ইসলাম মিঠু রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী। মনোনয়ন পেলে এই আসন উপহার দিয়ে প্রথমেই পানি নিষ্কাশন- শিক্ষা, সু-চিকিৎসা নিশ্চিত করাসহ তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে কাজ করবেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি বাস্তবসম্মত জাতীয় রূপরেখা। প্রবাস থেকেও ধর্মীয় সহাবস্থান, বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন বলেও জানান মিঠুর পিতা হায়দার আলী।

শনিবার (১ নভেম্বর’২৫)রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ- সভাপতি জাহিদ হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালী শেষে মনিগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় নেতাকর্মীরা মনিগ্রাম বাজারসহ বৈঠকে উপস্থিত জনগণের হাতে ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করেন।
বক্তারা বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার নিশ্চিত করতে তারেক রহমানের ৩১ দফা রূপরেখা একটি যুগোপযোগী কর্মপরিকল্পনা।”

এ সময় উপিস্থিত জনতা প্রবাসী মিঠুর প্রতি সমর্থন জানিয়ে বলেন,বিএনপি থেকে মনোনয়ন পেলে আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

উপস্থিত ছিলেন- বাজুবাঘা ইউনিয়ন বিএনপির নেতা ফরিদ উদ্দীন, ওয়ার্ড বিএনপির ওয়ার্ড সভাপতি সাহাবাজ আলী,সাধারণ সম্পাদক জাম্বার আলী, সহ-সভাপতি আব্দুর রসুল, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মামুন আলীসহ বিএনপির স্থানীয় নেতা কর্মীরা ।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category