• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মরহুম রুস্তম আলী স্মৃতি ব্যাটমিন্টন টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৩৪ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুরঃ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মরহুম রুস্তম আলী স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার রাতে উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ী নামাপাড়া এলাকায় এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

চর গোলাবাড়ী যুবসমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। খেলায় চর গোলাবাড়ী ব্যাডমিন্টন টিমকে হারিয়ে দিঘলকান্দি ব্যাডমিন্টন টিম বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোখলেছুর রহমান মোখলেসসহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলায় প্রথম পুরস্কার ছিল একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন এবং দ্বিতীয় পুরস্কার ছিল একটি সাউন্ড বক্স।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোখলেছুর রহমান মোখলেস।
জোড়খালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল ইসলাম রাসেল, জোড়খালী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মনির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্মআহবায়ক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সদস্য আবু সাঈম শ্যামা, জোড়খালী ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, জোড়খালী ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সেলিম মিয়া, জোড়খালী ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি শহীদুল মন্ডল, জোড়খালী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, যুবনেতা রাকিবুল ইসলাম বাবু, মাদারগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ, মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শামীম আহমেদ, জোড়খালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিদুল ইসলাম, মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের যুগ্মআহবায়ক মোশাররফ হোসেন, যুগ্মআহবায়ক কবির মাহমুদ, জোড়খালী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক মমিনুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category