• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে ক্লিনিকে প্রসুতির মৃত্যুর ক্ষতিপুরন দাবীতে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১৭৬ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ
নওগাঁর মহাদেবপুরে বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনে এক প্রসুতির মৃত্যুর ক্ষতিপুরন দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সদ্য প্রসুত শিশু সন্তান নিয়ে তার স্বামী মানবেতর জীবন যাপন করছেন। ক্লিনিক মালিকের কারসাজিতে তার স্ত্রীর মৃত্যুর বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি এখন দ্বারে দ্বারে ধর্না দিচ্ছেন। উপজেলার এনায়েতপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে লুৎফর রহমান গতকাল ২৬ জুন বুধবার দুপুরে উপজেলা সদরে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৩০ এপ্রিল সকালে তার নয় মাসের গর্ভবতী স্ত্রী রোকসানা বেগমকে (৩৫) রক্ত দেয়ার জন্য উপজেলা সদরের ইনসাইড ডায়গনস্টিক সেন্টারে নিয়ে যান। ওই ক্লিনিকে রক্ত দেয়ার সময় তাদের ইচ্ছার বিরুদ্ধে তার স্ত্রীকে প্রসব ব্যাথার ওষুধ খাওয়ানো হয়।

এতে তার প্রসব ব্যাথা শুরু হয়। তারা নরমাল ডেলিভারি করাতে চাইলেও ওই ক্লিনিকের পরিচালক হাবীব তাকে নানাভাবে ভূল বুঝিয়ে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভালো ডাক্তার দেওয়ান আব্দুস সবুর অপারেশন করবেন বলে জানিয়ে সিজারিয়ান অপারেশন করার জন্য চাপ দেন। এক পর্যায়ে দুপুরে তাদের ইচ্ছার বিরুদ্ধেই অপারেশন করে বাচ্চা বের করা হয়। এক ঘন্টার মধ্যে প্রসুতি রোকসানাকে আবার অপারেশন থিয়েটারে নিয়ে তার জরায়ু কেটে ফেলা হয়। এতে তার অবস্থার মারাত্মক অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। সন্ধ্যায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে আইসিইউতে নিতে বলেন। সেখানে আইসিইউ খালি না থাকায় পার্শ্ববর্তী একটি ক্লিনিকের আইসিইউতে নেয়া হয়। সেখানে নিবির পর্যবেক্ষণে থাকার সময় ভোরে প্রসুতি রোকসানা মারা যায়। সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন যে, তাদের ইচ্ছার বিরুদ্ধে এবং ভালোভাবে অজ্ঞান না করেই তড়িঘড়ি করে ভূল অপারেশন করায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে।

এজন্য তিনি উপযুক্ত ক্ষতিপূরণ ও সংশিস্নষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনার পরপরই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু দেড় মাসেও এ ব্যাপারে কোন ব্যবস্থা নেয়া হয়নি। গত ২৩ জুন এব্যাপারে তিনি আরো একটি অভিযোগ দায়ের করেন। তার স্ত্রীর মৃত্যুর পর তিনি তার চার কন্যা শিশু নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। সদ্য প্রসুত শিশুসহ তাদেরকে মানুষ করা তার জন্য দূর্বিসহ হয়ে উঠেছে। জানতে চাইলে ইনসাইড ডায়গনস্টিক সেন্টার এন্ড জেনালে হাসপাতালের মালিক হাবীব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ দেওয়ান আব্দুস সবুর এব্যাপারে কোন কিছু বলতে রাজী হননি। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খুরশিদুল ইসলাম অভিযোগ পাবার কথা স্বীকার করে জানান, এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category