• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মহাদেবপুরে চেয়ারম্যানসহ গ্রাম পুলিশের বিরুদ্ধে সেবাপ্রার্থীকে মারপিটের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ২০৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে ইউপি চেয়ারম্যানসহ গ্রাম পুলিশের বিরুদ্ধে একজন সেবাপ্রার্থীকে ঘরে আটকে বেধরক মারপিট করার অভিযোগ উঠেছে। এ মারপিটের প্রতিবাদে এলাকার মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। তবে ওই ইউপি চেয়ারম্যান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। এঘটনায় এলাকাবাসীর মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

এদিকে গত ১৭ মার্চ সন্ধ্যায় চাঁন্দাশ ইউনিয়নের কাঞ্চনঘাট সংলগ্ন এলাকায় গ্রাম পুলিশ মোমেনুর রহমানের উপর দুঃষ্কৃতকারীরা হামলা চালায়। এ হামলায় সে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আগের ভূক্তভোগি উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের লাউডাঙ্গা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মিরাজুল ইসলাম অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষদের বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে।

ওই মামলায় অবৈধভাবে জেতার জন্য প্রতিপক্ষরা তার মৌরশ মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী মৃত আয়মন বেওয়ার নামে চাঁন্দাশ ইউপি চেয়ারম্যানের কাছ থেকে একটি ভূয়া ওয়ারিশান সার্টিফিকেট নেন। ওই সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে যে আয়মন বেওয়ার আশকর ও লস্কর নামে দুই ছেলে এবং হালিমা নামে এক মেয়ে ওয়ারিশ ছিল। কিন্তু মিরাজুল দাবি করেন যে, এরা আয়মন বেওয়ার কেউ নয়। আশকরের মৃত্যু সনদে দেখা যায় তার পিতার নাম মৃত আলম।

গত ৫ মার্চ তিনি চাঁন্দাশ ইউনিয়ন পরিষদে গিয়ে আয়মন বেওয়ার একমাত্র বৈধ ওয়ারিশ ভাই মৃত অবির উদ্দিনের নামে ওয়ারিশান সার্টিফিকেট নেয়ার আবেদন করেন। ইউপি চেয়ারম্যান আবেদনপত্রটি তালিকা ভুক্ত না করে সেটা তদন্তের জন্য কর্মরত গ্রাম পুলিশ মোমেনুর রহমানকে দায়িত্ব দেন। ৭ মার্চ বিকেলে গ্রামের পাশর্র্বতী জন্তইল হাটে মিরাজুলের সাথে গ্রাম পুলিশ মোমেনুরের দেখা হলে তিনি তাকে জানান, আগের সার্টিফিকেটই সঠিক। নতুন নামে সার্টিফিকেট দেয়া যাবে না।

মিরাজুল বিষয়টি ভালো করে তদন্ত করে দেখার দাবি জানালে গ্রাম পুলিশ মোমেনুর আবেদনপত্রটি অর্ধেক ছিঁড়ে ফেলে মিরাজুলের হাতে ধরে দেন। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। স্থানীয় লোকজন এবং মিরাজুলের পরিবারের অভিযোগ, ঘটনার পর ওইদিন রাত সাড়ে ৭ টার দিকে গ্রাম পুলিশ মোমেনুরের নেতৃত্বে একদল গ্রাম পুলিশ মিরাজুলের বাড়ি এসে তার বাড়ির দরজা ভেঙে মিরাজুলকে জোরকরে তুলে নিয়ে প্রকাশ্যে রাস্তায় লাঠি দিয়ে পিটাতে পিটাতে জন্তইল বাজারে নিয়ে গিয়ে স্থানীয় সাবেক মেম্বার পরিমল চন্দ্র বর্মনের অফিস ঘরে তাকে দরজা বন্ধ করে আটকে রাখে। এরপর চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান, সাবেক মেম্বার পরিমল চন্দ্র ও কয়েকজন গ্রাম পুলিশ লাঠি দিয়ে মিরাজুলকে বেধরক মারপিট করেন।

পরে তাকে গুরুতর আহত অবস্থায় মহাদেবপুর থানা পুলিশে সোপর্দ করা হয়। পরদিন সকালে থানা পুলিশ তাকে নওগাঁ কোর্টে পাঠায়। ওইদিনই বিজ্ঞ বিচারক তার জামিন মঞ্জুর করেন। জামিন পেয়ে মিরাজুলকে তার পরিবারের সদস্যরা নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান। ১২ মার্চ তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসেন। এদিন এলাকাবাসী জন্তইল বাজারে ওই নির্যাতনের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।

সভায়, বক্তারা অভিযোগ করেন সাবেক মেম্বার পরিমলের অফিসটি একটি টর্চার সেল। বিভিন্ন সময় বিভিন্ন জনকে নানা অজু হাতে ওই অফিসে আটকে করে নির্যাতন করা হয়। ১৫ মার্চ বিকেলে ভূক্তভোগি মিরাজুলের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘটনার এক সপ্তাহ পরও তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন না। দুজনের কাঁধে ভর দিয়ে বাড়ির বাইরে আসেন তিনি।

তার দু’পা এখনো ফোলা এবং শরীরের বিভিন্ন স্থানে লাঠি দিয়ে পিটানোর দগদগে কালো দাগ রয়েছে। মিরাজুলের অভিযোগ, গ্রাম পুলিশ মোমেনুরের সাথে ধাক্কা ধাক্কি ও ওয়ারীশান সার্টিফিকেট চাওয়ার জের ধরেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ওই অফিস ঘরে আটকে রেখে লাঠি দিয়ে তাকে বেধরক মারপিট করা হয়। মিরাজুলকে মারপিটের বিষয়টি অস্বীকার করে চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন বলেন,ঘটনার দিন পুলিশের সাথে তিনি জন্তইল বাজারে গিয়ে আহত মিরাজুলকে উদ্ধার করেন এবং পুলিশ তাকে থানায় নিয়ে যায়। গ্রাম পুলিশ মোমেনুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাকে মিরাজুল ধাক্কা দেয়ায় হাটের লোকজন তাকে মেরেছে।

তবে তিনি মিরাজুলের বিরুদ্ধে কোন মামলা দায়ের করেননি বলেও জানান। সাবেক মেম্বার পরিমল তার অফিসে কোন টর্চার সেল নেই বলে দাবি করেন। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি রুহুল আমিন জানান, মিরাজুলের বিরুদ্ধে কেউ কোন মামলা দায়ের করেনি। তবে হাটের লোকজনের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তার বিরুদ্ধে সাধারণ ডাইরি এন্ট্রি করে ১৫১ ধারায় একটি মামলা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category