• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে প্রতিবেশীর মারপিটে একজন নিহত

দিনকাল বিডি / ১৩২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারপিটে জহিরুল ইসলাম খোকন (৫৬) নামের ১ বৃদ্ধ নিহত হয়েছে। এ ঘটনায় নিহত জহিরুল ইসলাম খোকনের ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে ২ এপ্রিল বুধবার বিকেলে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি ঘটেছে গত ১ এপ্রিল মঙ্গলবার রাতে উপজেলার খোর্দ্দনারায়ণপুর দক্ষিণ পাড়ায়। নিহত খোকন খোর্দ্দনারায়ণপুর দক্ষিণ পাড়ার মৃত জান বক্সের ছেলে। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যারাতে জহিরুল ইসলাম খোকন অটোচার্জার যোগে আত্নীয়ের বাড়ি থেকে বেড়িয়ে এসে নিজ বাড়ীর নিকটে অটোচার্জারটি রেখে চালকসহ মালপত্র নিয়ে তার বাড়িতে যান। এ সময় রাস্তার পাশে অটোচার্জার রাখার অভিযোগে প্রতিবেশী শাহীন শেখের ছেলে আপন শেখসহ বেশ কয়েকজন প্রতিবেশী জহিরুল ইসলাম খোকন, তার ছেলে শরিফুল ইসলামকে বেধড়ক মারপিট করতে থাকে। গুরুতর আহত অবস্থায় জহিরুল ইসলাম খোকনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রাত সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃশাহীন রেজা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category