• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মহাদেবপুরে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালিত

দিনকাল বিডি / ৩১৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে বর্নাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।দেশব্যাপী দ্বিতীয় বারের মতো একযোগে শেখ রাসেলের এ দিবসটি উদযাপন করা হল।দিবসটি পালন উপলক্ষে গতকাল ১৮ মঙ্গলবার অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও নওগাঁ-৩ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার সেলিম এবং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদন। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সঞ্চয় সরকারের সভাপতিত্বে এবং পার্থ সারথী মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ। এদিবসে সংগঠনটির বিভিন্ন নেতৃবৃন্দ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এর আগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপস্থিত নেতারা কেক কেটে জন্মদিন উদযাপন করেন। আলোচনা সভান্তে একটি বর্নাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির স্মৃতি বিজরিত ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্ম গ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার জঘন্যতম ঘাতকরা তাদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা। ঘাতকরা যখন শিশু রাসেলকে হত্যা করে তখন তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category