• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মহাদেবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান কমছে চালের দাম

দিনকাল বিডি ২৪ / ২৫৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার: উত্তরঞ্চলের অন্যতম খাদ্য ভান্ডার খ্যাত নওগাঁর মহাদেবপুরে চালের দাম কমতে শুরু করেছে। চালের দাম কমতে শুরু করায় ভোক্তাদের মধ্যে কিছুটা স্বস্তির নিঃস্বাস পড়তে শুরু করেছে। তবে কেজিতে ৮ টাকা বাড়িয়ে ৩ টাকা চালের দাম কমানোকে শুভংকরের ফাঁকি বলেই মনে করছেন স্থানীয় সচেতন ভোক্তারা।

চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে হটাৎ করেই উপজেলার হাট বাজারে মোটা ও চিকন চালের দাম কেজি প্রতি ৬ থেকে ৮ বেড়ে যায়। অভিযোগ রয়েছে চালের দাম বৃদ্ধির পিছনে উপজেলা চালকল মালিক গ্রæপ এবং আড়ৎদার সমিতির কারসাজি রয়েছে।

গতকাল ২৫ জানুয়ারী বৃহস্পতিবার উপজেলার সদরসহ বিভিন্ন হাট-বাজার সরেজমিনে ঘুরে দেখা যায়, মোটা ও চিকন সিদ্ধ চালের দাম কেজি প্রতি ২ থেকে ৩ টাকা কমেছে। উপজেলা সদরের খুচরা চাল ব্যাবসায়ীরা জানান, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে স্থানীয় চালকল মালিক গ্রæপ এবং আড়ৎদার সমিতি মোটা ও চিকন সিদ্ধ চালের দাম ৫০ কেজির প্রতি বস্তা ৩০০ থেকে ৪০০ টাকা বাড়িয়ে দেয়। ফলে উপজেলার খুচরা চাল ব্যাবসায়ীরা পাইকারি বাজারের সঙ্গে সমন্বয় করে চালের দাম বাড়িয়ে দেয় তারা।

স্থানীয় খুচরা চাল ব্যাবসায়ীরা বলছেন হটাৎ করে চালের দাম বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ফলে সারা দেশের মতো নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে চাল মজুদদারীদের বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করে। এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত উপজেলার কয়েকটি চালকল মালিক এবং মজুদদারীদের ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে।

সুত্র মতে মজুদদারি বিরোধী ওইসব অভিযানের পর গত ২২ জানুয়ারী থেকে উপজেলা চালকল মালিক গ্রæপ এবং আড়ৎদার সমিতি চালের দাম কমাতে শুরু করেছে। ফলে স্থানীয় হাট-বাজার গুলোতে কেজি প্রতি মোটা ও চিকন সিদ্ধ চালের দাম ২/৩ টাকা কমেছে। এ উপজেলায় ৪৫ টি অটোমেটিক চালকল এবং ১শ’২৩ টি হ্যাসকিন চালকল রয়েছে। এসব অটোমেটিক চালকল ও হাসকিন চালকলে উৎপাদনকৃত চাল উত্তরাঞ্চলের চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা এবং চট্টগ্রামের মোকাম গুলোত যায়।

অভিযোগ রয়েছে সরকারের জেলা এবং উপজেলা বাজার নিয়ন্ত্রণ কমিটির নিয়মিত তদারকি না থাকার সুযোগে ওইসব সংগঠন সিন্ডিকেটের মাধ্যমে চালের দাম বাড়িয়ে দিয়ে ভোক্তাদের পকেট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ মোহাজের আলী জানান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল হাসান সোহাগ এর নেতৃত্বে চাল মজুদদারীদের বিরুদ্ধে চলমান ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত আছে।

কারসাজির মাধ্যমে চালের দাম বৃদ্ধির বিষয়টি অস্বীকার করে উপজেলা চালকল মালিক গ্রæপের সভাপতি, ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন মন্ডল বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হাট-বাজারে ধানের আমদানি কমে যাওয়ার পাশাপাশি ধানের দাম বেশী হওয়া এবং চালের মিলে উৎপাদন কমে যাওয়ায় সময়িক ভাবে চালের দাম একটু বেড়ে ছিল।

তবে বর্তমানে চালকল গুলোতে উৎপাদন স্বাবাভিক হওয়ায় চালের দাম কমতে শুরু করেছে বলে তিনি জানান। স্থানীয় সচেতন মহল মনে করেন নিয়ন্ত্রণহীন মজুদদারী ও চাল সিন্ডিকেট ভাংতে হলে শুধু জরিমানা নয়, আরো কঠোর হতে হবে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category