• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মহাদেবপুরে মামলার সাজা থেকে বাঁচতে জোড় করে স্বাক্ষর সংগ্রহের অভিযোগ

দিনকাল বিডি / ১৮৩ Time View
প্রকাশঃ রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে প্রকাশ্য দিবালোকে বাড়িঘরে হামলা করে মারপিট, ভাংচুর ও লুটপাট মামলার সাজা থেকে বাঁচতে আসামীদের বিরুদ্ধে জোড়পূর্বক স্বাক্ষর সংগ্রহের অভিযোগ করা হয়েছে। সম্প্রতি নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের মুখইর গ্রামে এই ঘটনা ঘটে।ওইগ্রামের হাজী আব্দুল মজিদের ছেলে সাইদুর রহমান অভিযোগ করেন যে, তার প্রতিবেসী আব্দুস সালাম সরদারের ছেলে এরশাদুল সরদারের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২০১৯ সালের ২১ এপ্রিল সকালে এরশাদুল ও তার সঙ্গীরা হাতে লোহার রড, হাসুয়া, রামদা, হাতুড়ি ও লাঠিসোঠা নিয়ে সাইদুরের বাড়িতে চড়াও হয়ে লোহার মেইন গেট ভেঙ্গে ভিতরে ঢোকে। তারা সাইদুরের স্ত্রী আমেনা বেগমকে বেদম মারপিট করে বিদেশে থাকা তার ছেলের পাঠানো নগদ তিন লক্ষ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়। সাইদুর রহমান এব্যাপারে সেই বছর ২৩ এপ্রিল মহাদেবপুর থানায় প্রতিপক্ষ এরশাদুল, সাদ্দাম হোসেন সবুজ, কাউসার আলী, নুরনবী, ইয়াছিন আলী ও অজ্ঞাত আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।এ মামলায় মহাদেবপুর থানার তৎকালীন এসআই আবু রায়হান সেই বছরের ১২ জুন তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত আগামী ১০ এপ্রিল মামলাটির রায়ের জন্য দিন ধার্য করেন। রায়ে অভিযুক্তদের সাজা হবার সমূহ সম্ভাবনা রয়েছে বলে সাইদুর রহমান জানান। কিন্ত মামলার সাজা থেকে বাঁচতে এরশাদুল গত ৩১ মার্চ সকালে ওইগ্রামে একটি শালিস বৈঠকের আয়োজন করে। শালিসে দাবি করা হয় যে, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাইদুর রহমান ও এরশাদুল উভয়ে উভয়ের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন। তাদের কারোর মামলাই শতভাগ সঠিক নয়। সুতরাং মামলাগুলো প্রত্যাহার করার ব্যবস্থা নেয়া হবে। কিন্ত এরশাদুল শুধুমাত্র তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের জন্য গ্রামবাসী ও বাদি সাইদুর রহমানের স্বাক্ষর সংগ্রহের চেষ্টা করে। এতে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে বচসায় লিপ্ত হয়। ফলে বৈঠক ভন্ডুল হয়ে যায়। কিন্ত এরশাদুল গ্রামবাসীদের ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর সংগ্রহ অব্যাহত রাখে। জানতে চাইলে এরশাদুল সরদার জানান, গ্রামের বেশিরভাগ মানুষেরই স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। আদালতে চলমান মামলার বিষয়ে এ ধরনের স্বাক্ষর সংগ্রহ আইনের বরখেলাপ কিনা তা তিনি জানাতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category