• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে যুবদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৯৮ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে চাঁন্দাশ ইউনিয়ন যুবদলের উদ্যোগে ২২ ফেব্রুয়ারী শনিবার বিকেলে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ফুটবল মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের মধ্যে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অন্যান্য নেতৃবৃন্দ।সেখানে এ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁন্দাশ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন বাবু। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোজাফফর হোসেন। এ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়া ৭ ও ২ নং ওয়ার্ডের রার্নাসআপ চ্যাম্পিয়নদের মধ্যে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোজাফফর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা আব্দুর রহিম,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শামীম আহমেদ শামীম, যুবদল নেতা মশিউর রহমান, গৌতম কুমার মন্ডল এবং স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ ফুটবল প্রেমী শতশত মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category