• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে রিপোর্টার্স ইউনিটি গঠন টিটো সভাপতি, মিলন সম্পাদক

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ বুধবার, ১ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুরে রিপোর্টার্স ইউনিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যান্ডের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সাংবাদিকদের এক সমাবেশে মহাদেবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরের কাগজের মহাদেবপুর প্রতিনিধি গৌতম কুমার মহন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো এতে সভাপতিত্ব করেন। সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম জিএম মিঠন, রওশন জাহান, অসিত দাস, চাঁন্দাস ইউপির সাবেক চেয়ারম্যান মো: আলাউদ্দিন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি কিউ, এম, সাঈদ টিটো (দৈনিক নওরোজ, দৈনিক ডেল্টা টাইমস), সহ-সভাপতি শহীদুল ইসলাম জিএম মিঠন (দৈনিক বাংলাদেশ সমাচার), সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন (দৈনিক আমার বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক অসিত দাস (দৈনিক আজকের দর্পণ), সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ ওয়াদুদ (দৈনিক লাল সবুজের দেশ), অর্থ সম্পাদক এস, এম, শামীম হাসান (দৈনিক গণমুক্তি), শিক্ষা ও গবেষণা সম্পাদক অহিদুল ইসলাম (দৈনিক নয়া দিগন্ত), প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রফিক (দৈনিক দেশ বাংলা সংবাদ৭১), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান (মহাদেবপুর দর্পণ.কম), দপ্তর সম্পাদক মোসা: রওশন জাহান (বার্তা সংস্থা এফএনএস), কার্য নির্বাহী সদস্য রফিকুল ইসলাম খোকন (শিক্ষা বার্তা.কম), মেহেদী হাসান (দৈনিক সকলের বার্তা), আবু ইউসুফ মুন্সী (দৈনিক একুশে সংবাদ), চন্দন কুমার বর্ম্মণ (দৈনিক বাংলাদেশ বার্তা) ও সোহেল রানা (মহাদেবপুর দর্পণ.কম)। প্রধান অতিথি নবনির্বাচিতদের অভিনন্দন জানান। তিনি বলেন, নিয়মিত এলাকর উন্নয়ন ও সমস্যার খবরের পাশাপাশি দূর্নীতি বন্ধে ও সু-শাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। যে কোন মূল্যে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকদের মাধ্যমে কোন সাংবাদিক যেন নিগৃহীত না হন, কোন সাংবাদিকের বিরুদ্ধে যেন মিথ্যা মামলা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটি এলাকার সাংবাদিকদের মানোন্নয়নে সমর্থ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category