• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১০৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা চলমান থাকাবস্থায় ভূয়া দলিলের মাধ্যমে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জোরপূর্বকভাবে দখল ও হস্তান্তরের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০ টায় মহাদেবপুর উপজেলা সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ভূক্তভোগী বিমান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,আবুল কালাম,সাইফুল ইসলাম,আফাজ উদ্দিন,আবেদ আলী,সোহরাব হোসেন,কছিমুদ্দিন এবং সঞ্জয় সরকার প্রমূখ।

এসময় বক্তারা বলেন,উপজেলার সিদ্দিকপুর মৌজার হাল ১১৭ নং খতিয়ানের ৭.২২ শতক জমির মধ্যে ৫ একর জমি নিয়ে শিবরামপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোতাহার আলী গং এর সঙ্গে শিবগঞ্জ গ্রামের মৃত সুদর্শন সরকারের ছেলে বিমান সরকার গং এর দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো।

ভূক্তভোগীদের দাবি যে,১৯৩৩ সালের দলিল,১৯৩৬ সালের জীবনস্বত্ত্ব হিসেবে ডিগ্রী থাকার পরেও ২ পক্ষ এক্সচেঞ্জ করে ভারতে চলে যান। এক্সচেঞ্জ পার্টিরা অত্র এলাকার বিভিন্ন লোকজনের কাছে তাদের জমি হস্তান্তর করে যাওয়ার পর হতে অদ্যবধি জমিগুলো ভোগদখলে আছেন।

এমতাবস্থায় নামজারি বাতিলের আবেদন করার পরেও এবং আদালতে মামলা চলমান থাকাবস্থায় ভূয়া দলিলের মাধ্যমে কুখ্যাত ভূমি দস্যুরা আওয়ামী স্টাইলে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জোরপূর্বকভাবে দখল ও হস্তান্তরের চেষ্টার প্রতিবাদে এ সংবাদ সম্মেললের আয়োজন করা হয়েছে। এর প্রতিকারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সু-দৃষ্টি কামনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category