• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহাদেবপুরে সাংবাদিক নির্যাতনের হোতা হায়দার আলী ধরা ছোঁয়ার বাইরে

দিনকাল বিডি / ১৯৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ নওগাঁর মহাদেবপুরে সাংবাদিক নির্যাতনের হোতা স্কুল শিক্ষক প্রকাশ্যে ঘুরে বেড়ালেও অদৃশ্য শক্তির বলে গ্রেফতার হচ্ছে না। থানা পুলিশ বলছে ওই শিক্ষককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি ছুটির আবেদন করে প্রতিদিন ধরনা দিচ্ছেন সরকারি প্রাথমিক শিক্ষা অফিসে। উপজেলা শিক্ষা অফিসার বলছেন অভিযুক্ত শিক্ষককে ছুটি দেওয়া হয়নি। উপজেলার চকরাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদস্খলনের অভিযোগে এলাকাবাসী মানববন্ধন করে।

এ মানববন্ধনের তথ্য সংগ্রহ করতে গত ৫ মার্চ বাংলাদেশ সমাচার পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ সুইট হোসেন দুপুরে ওই শিক্ষা প্রতিষ্ঠানে যায়। এ সময় একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হায়দার আলীর নেতৃত্বে ১০-১২ জন বহিরাগত মানুষ সন্ত্রাসী কায়দায় সাংবাদিক সুইট হোসেনের উপর হামলা চালিয়ে বেধরক মারপিট করাসহ তার কাছে থাকা একটি ক্যামেরা এবং নগদ টাকা পয়সা ছিনতাই করে নেয়।

এ ঘটনায় ওইদিন রাতেই থানায় হায়দার আলীসহ ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় ওই রাতেই রবিউল ইসলাম, আব্দুস সাত্তার ও ইলিয়াস হোসেনেকে পুলিশ গ্রেফতার করে। পরদিন নওগাঁ বিজ্ঞ আদালত থেকে রবিউল ইসলাম জামিন পেলেও অন্য ২ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠান। গত বুধবার এই মামলার অন্য আসামী আজাদুল ইসলাম, রাসেল আহমেদ, ওয়াছের আলী ও শহীদুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক তাদের জামিন দেন। তবে এ মামলার প্রধান আসামী শিক্ষক হায়দার আলী পলাতক রয়েছেন।

সাংবাদিককে মারপিটের সময় স্থানীয়দের তোলা ছবি ও ভিডিওতে দেখা যায় শিক্ষক হায়দার আলী সাংবাদিক সুইট হোসেনকে পিছন থেকে ঘুষি মারছেন। গতকাল ৯ মার্চ উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আকতার অপু জানান, সহকারী শিক্ষক হায়দার আলী তার দপ্তরে ছুটির জন্য ছুটাছুটি করছেন। তবে তার ছুটি মঞ্জুর করেননি বলে এ শিক্ষা অফিসার জানান। থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফ্ফর হোসেন জানান, মামলার প্রধান আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category