• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মহাদেবপুরে স্ত্রীকে জবাই করে হত্যা মামলায় গ্রেফতার ঘাতক স্বামী

দিনকাল বিডি ২৪ / ২৬৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে চাঞ্চল্যকর চাতাল শ্রমিক লাইলী বেগমকে জবাই করে হত্যা মামলায় পুলিশ ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে।সে জেলার মান্দা উপজেলার পার এনায়েতপুর গ্রামের মৃত ছমির উদ্দিন মন্ডলের ছেলে।গত ৬ ডিসেম্বর বুধবার দিবাগত রাতে থানা পুলিশ তাকে নওগাঁ শহর থেকে গ্রেফতার করে।গতকাল ৭ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঘাতক স্বামী আমজাদ হোসেনকে (৫০) গ্রেফতার করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জের ধরে গত ৩ ডিসেম্বর পূর্বরাত ২টায় চাতালের ঘরে আমজাদ হোসেন তার ঘুমন্ত স্ত্রীকে ধারালো বটি দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যান বলে স্বীকার করেছেন।পুলিশ জানায়, মান্দা উপজেলার শিয়াটা গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে লাইলী বেগম ও তার স্বামী আমজাদ হোসেন উপজেলার ভীমপুর ইউনিয়নের চকগৌরী বাগাচারা গ্রামের আব্দুর রহমানের ভাড়া নেয়া বয়লার চাতালের শ্রমিক ছিল।

স্বামী-স্ত্রী দুজনেই ওই বয়লার চাতালের ঘরে বসবাস করতো।গত ৩ ডিসেম্বর দুপুরে সেই ঘর থেকে থানা পুলিশ লাইলী বেগমের জবাই করা মরদেহ উদ্ধার করে।এব্যাপারে নিহতের ভাই আব্দুস সামাদ প্রাং বাদি হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category