• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মহাদেবপুরে ১৪ লাখ টাকা ছিনতাই মামলায় আরো দুজন গ্রেফতার

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে এক ব্যবসায়ীর পথ রোধ করে ১৪ লাখ টাকা ছিনতাইয়ে জড়িত আরো দুজনকে থানা পুলিশ গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলো জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা সদরের দমদমা মহল্লার জয়নাল আবেদীনের পুত্র রবিউল ইসলাম রেজা ও সদর উপজেলার শান্তিনগর মহল্লার আশরাফ আলীর পুত্র আবু রায়হান রাসেল। গত ২৯ মার্চ বুধবার দিবাগত গভীর রাতে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায় তাদের কাছ থেকে ছিনতাই করা ১৫ হাজার টাকাও উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফ্ফর হোসেন জানান, গত ১৬ মার্চ বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের বেলট গ্রামের মৃত মুনসুর আলী সরদারের পুত্র ব্যাবসায়ী আবদুল জব্বার (৫৫) পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলা সদরের নজিপুর ইসলামি ব্যাংক থেকে ১৩ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে নিজ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

এ ব্যাবসায়ী মাতাজী-মহাদেবপুর পাকা সড়রকের বেলট মোড় নামক স্থানে পৌঁছলে দুই মোটরসাইকেলে আসা হেলমেট ও মাক্স পরিহিত অজ্ঞাত চারজন তার পথ রোধ করে, চোখে-মুখে মরিচের গুড়ো ছিটিয়ে দিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার ব্যাগে ও পকেটে থাকা ১৪ লাখ ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এ ব্যাপারে পরদিন মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের নির্দেশে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে মহাদেবপুর থানার ওসি মোজাফ্ফর হোসেন একটি চৌকস তদন্ত টিম গঠন করেন।তারা বিভিন্ন রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ, ব্যাংকে লেনদেনের সময়ে মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ছিনতাইকারীদের শনাক্ত করেন এবং গত ১৮ মার্চ এ মামলায় জয়পুরহাট জেলার সদর উপজেলার কাশাবাড়িয়া এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র রফিকুল ইসলাম ও তেঘরবিশা এলাকার মাহাতাব উদ্দিনের পুত্র লিমন হোসেন মিন্টুকে গ্রেফতার করাসহ তাদের কাছ থেকে ছিনতাই করা নগদ দুই লাখ ৩০ হাজার টাকা ও ছিনতাইয়ের টাকায় কেনা একটি সোনার চেইন, এবং জোড়া কানের দুল, একটি ফ্রিজ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উল্লেখ্য,মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন মহাদেবপুরে যোগদানের পর তাদের নেতৃত্বে গতবছর ২ নভেম্বর ক্লুলেস সড়ক ডাকাতির রহস্য উদঘাটন করে আন্তঃজেলা ডাকাতদলের ছয় সদস্যকে গ্রেপ্তার, ২২ ডিসেম্বর পাকা গোয়ালঘরের সিঁদ কেটে গরু চুরি করে পিকআপ ভ্যানযোগে নিয়ে যাওয়া আন্তঃজেলা গরুচোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার, চুরি হওয়া তিনটি গরু উদ্ধার ও গরু পরিবহণের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ, ২৭ ডিসেম্বর চুরি হওয়া তিনটি গরু উদ্ধার, ওইদিন ও এবছর ৮ জানুয়ারি বিভিন্ন উপজেলা থেকে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের আট সদস্যকে গ্রেপ্তার ও মাটির নিচে পুতে রাখা অবস্থা থেকে কয়েকটি চুরি হওয়া মিটার উদ্ধার করে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় এলাকার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হন। ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটনের ঘটনায় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল রাজশাহী রেঞ্জে শ্রেষ্ট কর্মকর্তা নির্বাচিত হন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category