• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহানগরীতে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক-সহ গ্রেফতার ১০

Reporter Name / ৮৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : গত ৫ আগস্ট ২০২৪ নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন-সহ ১০জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গেয়েন্দা পুলিশ (ডিবি)।

গ৩ ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃত মোঃ জাকির হোসেন অমি(২৮), সে রাজশাহীর বাগমারা থানার বাজেকোলা কাজিহাটা এলাকার মোঃ আমির হোসেন সরদারের ছেলে। বর্তমানে সে মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম আবাসিক এলাকার বাসিন্দা এবং রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১জন, মাদক মামলায় ১জন, অন্যান্য অপরাধে ৩জন এবং ওয়ারেন্টভুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

—


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category