• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহানগরীতে বিদেশী পিস্তল ও গানপাউডার-সহ অস্ত্র কারবারী সুদেব গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২২৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
nor

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে বিদেশী পিস্তল ও গানপাউডার-সহ অস্ত্র কারবারী শ্রী সুদেব সরদারকে (২২), গ্রেফতার করেছে র‌্যাব।
মঙ্গলবার (৩০ জুলাই) রাত ১১টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া শ্যামপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ১টি গান পাউডার, ১টি ইজিবাইক উদ্ধার করা হয়।গ্রেফতার শ্রী সুদেব সরদার (২২), সে রাজশাহীর গোদাগাড়ীর থানার মানন্ডই গ্রামের শ্রী রবি সরদারের ছেলে।

বুধবার (৩১ জুলাই) বিকালে র‌্যাব-৫, রাজশাহীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতার অস্ত্র কারবারী শ্রী সুদেব পেশায় একজন ইজিবাইক চালক এবং কুখ্যাত অস্ত্র কারবারী। নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী স্থান থেকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য সংগ্রহ করে রাজশাহী-সহ বিভিন্ন এলাকার অস্ত্র কারবারীদের কাছে বিক্রয় করে আসছিল। জব্দকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ আরো জোরদার করার লক্ষ্যে বিভিন্ন নাশকতাকারীদের নিকট সরবরাহ করার জন্য সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করেছিল বলে জিজ্ঞাসাবাদে র‌্যাবের নিকট স্বীকার করে।

এ ব্যপারে গ্রেফতার আসামীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে তাকে আদালতের সমাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category