• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহানগরীতে বিভিন্ন প্রতিষ্ঠানে বিএসটিআই’র মোবাইল কোর্ট, জরিমানা আদায়

দিনকাল বিডি ২৪ / ১৬৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে বিএসটিআই।
সোমবার (১৬ অক্টোবর) জেলা প্রশাসন, রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালানা করা হয়।
অভিযান পরিচালনাকালে মেসার্স বেলী ফুল অভিজাত মিষ্টি বিপনী, গনকপাড়া, বোয়ালিয়া, রাজশাহী প্রতিষ্ঠানটিকে তার উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (মাঠা) পণ্যটির অনুক‚লে বিএসটিআই’র সিএম লাইসেন্স না নিয়ে এবং অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য উৎপাদন করে। ফলে সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য ইত্যাদি ঝুঁকির মুখে ফেলবার জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন, জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস।
প্রসিকিউটর হিসেবে আদালতকে সহযোগিতা করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম. হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম)। জনস্বার্থে বিএসটিআই’র এ রকম মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফিল্ড অফিসার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category