• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মহিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ২৩ মৎস্য আড়ৎ পুড়ে ছাই

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দরে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ টি মাছের আড়ৎ পুড়ে ছাই হয়ে গেছে ।অগ্নিকাণ্ডের শুরুতেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ঝাঁপিয়ে পড়েন ‌, কিন্তু আগুনের লেলিহান শিখা মুহূর্তে মৎস্য বন্দরের চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, ওই রাতে তারা আগুন দেখতে পান। কিছু সময় পরই মাছের আড়ৎপট্টিতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের এবং ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আগেই ২৩ টি মাছের আড়ৎ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত হয় একাধিক মাছের আড়ৎ।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার ইলিয়াস জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনও আমরা অগ্নি নির্বাপক কার্যক্রম অব্যাহত রেখেছি। এখানে কতটা ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনো সঠিকভাবে নিরুপণ করা যায়নি। তবে ক্ষতিগ্রস্তদের দাবি এ অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category