• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মাদারগঞ্জে দু’জন লেখকের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুরঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চারণ থিয়েটারের আয়োজনে থিয়েটারের দু’জন লেখকের দু’টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। ৩০ ডিসেম্বর শনিবার, সকালে উপজেলা খরকা হলরুমে চারণ থিয়েটারের উপদেষ্টা কবি নান্নু পারভেজের প্রথম কাব্যগ্রন্থ ‘প্রতিশ্রুতি দাও’ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংবাদিক এবং কলামিস্ট জি.বি.এম রুবেল আহম্মেদের প্রথম কাব্যগ্রন্থ ‘বিবর্ণ অনুরাগ’।

একইসাথে চারণ থিয়েটারের নব-গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মণ্ডলীর সদস্য আসাদুল্লাহ ফারাজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা।

চারণ থিয়েটারের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিকী লেলিনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ৩নং গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু, মাদারগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কামরুল হাসান সুজন, সাধারণ সম্পাদক রকিব লিটন, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল তালুকদার, সাধারণ সম্পাদক বাবলু প্রমুখ।

পরে দুপুরে মোসলেমাবাদ গ্রামে জি.বি.এম উন্মুক্ত গণগ্রন্থাগার এর শুভ উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category