• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মাদারগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

দিনকাল বিডি ২৪ / ২৮৯ Time View
প্রকাশঃ শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

এম আর সাইফুল, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ দুর্গাপূজাকে সামনে রেখে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় প্রতিমা নির্মাণে মাটির কাজ শেষের দিকে। এখন প্রতিমাকে দৃষ্টিনন্দন করতে চলছে রং তুলি দিয়ে সাজ
সজ্জার কাজ। কারিগররা অপরূপ রূপে দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশকে সাজিয়ে তুলতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে চলছেন।
কারিগর রাজিব মালাকার জানান, প্রতিমা তৈরির মাটির কাজ প্রায় শেষ হয়েছে এখন রং তুলির কাজ করা হবে। আর দু’চার দিনের মধ্যেই সব কাজ
প্রায় শেষ হবে। এবারে কয়েকটি কাজ পাওয়ায় পরিশ্রম একটু বেশি হলেও শত ব্যস্ততার মধ্যেও যত্ন সহকারে কাজ করা হচ্ছে। উপজেলার একটি পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখর ও আনন্দঘন
পরিবেশের মাধ্যদিয়ে এ দুর্গা উৎসব পালিত হবে বলে এমনটাই জানান পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু অরুণ কুমার শাহা। এবারে ১৪ অক্টোবর মহালয়ের মধ্যদিয়ে দুর্গাপূজার শুভ সূচনা শুরু হবে এবং ২০ অক্টোবর ষষ্ঠী, ২১ অক্টোবর সপ্তমী, ২২ অক্টোবর অষ্টমী, ২৩ অক্টোবর মহানবমী ও ২৪ অক্টোবর বিজয়া দশমীর বিসর্জনের মধ্যদিয়ে এ উৎসবের পরিসমাপ্তি ঘটবে। প্রতিমা কারিগর রাজিব মালাকার জানান এবারে মা দুর্গা ঘটে করে আসবে এবং ঘটে করেই বিদায় নিবে।

মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী দক্ষিণ ঘোষপাড়া স্বর্গীয় খগেন চন্দ্র ঘোষ মহাশয়ের বহীর বাড়ী প্রাঙ্গণে দুর্গাপূজা মণ্ডপের কমিটির সভাপতি শ্রী সুভাষ চন্দ্র ঘোষ,সাধারণ সম্পাদক শ্রী নিরঞ্জন চন্দ্র ঘোষসহ শ্রী অজয় চন্দ্র ঘোষ জানান, মহাকালী মায়ের তীর্থস্থান ঘিরে দূর্গা মন্দিরের অবস্থান। সেজন্য দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা থেকে শুরু করে সাজ-সজ্জা, মঞ্চ, প্যান্ডেল আলোক সজ্জা ও সার্বিক সৌন্দর্যবর্ধনের কাজটি একটু ব্যাতিক্রমী ভাবে করা হচ্ছে। মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহবুবুল হক জানান প্রতিটি পূজা মণ্ডপে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে
রাখতে পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্যরাও সক্রিয় ভূমিকায় মাঠে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category