• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জামালপুরের জেলা প্রশাসক শফিউর রহমান।

রোববার (২২ অক্টোবর) রাতে তিনি প্রথমে উপজেলা সদরের বালিজুড়ি শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ঠাকুর বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাকে স্বাগত জানান মাদারগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও শ্রী শ্রী লক্ষ্মী নারায়ন ঠাকুর বাড়ি পূজা মণ্ডপের সভাপতি বাবু অরুন কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার, উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল, সহকারী কমিশনার (ভূমি) আমেনা খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার, রায়হান মাহামুদ, গাজী আশিক বাহার; মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল প্রমুখ।

এ মণ্ডপ ছাড়াও তিনি উপজেলা সদরের আরও কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category