• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মাদ্রাসা শিক্ষকের শেষ কর্মদিবসে কাঁদলো শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক

দিনকাল বিডি / ১৭৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের শেখ বাজার মোড়ে ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বীররামপুর জান্নাতুল উলুম আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মোঃ আব্দুস সালামের বিদায়বেলায় কাঁদলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।বীররামপুর জান্নাতুল উলুম আলিম মাদ্রাসা, ত্রিশালের সহকারী মৌলভী মাওলানা আব্দুস সালাম এর শিক্ষকতা কর্মজীবনের শেষদিনে শিক্ষার্থী,সহকর্মীরা কাঁদলেন, কাঁদালেন স্মৃতিচারণ করে।
২৮ ফেব্রুয়ারী ২০২৩ মঙ্গলবার দুপুর ২ টায় অত্র মাদ্রাসার শিক্ষকরুমে এক অনানুষ্ঠানিক বিদায় জানানো হয়।এর আগে সকল ক্লাসরুমে গিয়ে তিনি শিক্ষার্থীদের কাছে বিদায় নিতে গেলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শিক্ষক -শিক্ষার্থীদের কান্নায় বীররামপুর জান্নাতুল উলুম আলিম মাদ্রাসার পরিবেশ ভারী হয়ে উঠে। এরপর বিদায়ী শিক্ষক মাওলানা আব্দুস সালামের সম্মানে ছুটি দিয়ে শিক্ষক রুমে অনানুষ্ঠানিক স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মোঃ আজিজুর রহমান। উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক – কর্মচারীবৃন্দ স্মৃতিচারণ করে তাঁর নিকট ক্ষমা ও দোয়া কামনা করেন।এসময় সকল শিক্ষক – কর্মচারী অশ্রুসিক্ত হয়ে পড়েন।বিদায়ী বক্তব্যে মাওলানা আব্দুস সালাম তাঁর কর্মজীবনের সকল ভূলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার এবং অবসরকালীন জীবনে সুস্থতার জন্য দোয়া কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category