• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মান্দায় ‘অসহায় ও দুঃস্থ’ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১১৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে ছাগল ও ছাগলের আবাসন তৈরির জন্য গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (নওগাঁ-৪) ডা. ইকরামুল বারী টিপু।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৬ জন নারীর প্রত্যেককে দুটি করে ছাগল এবং একই সঙ্গে ছাগল পালনের সুবিধার্থে প্রয়োজনীয় গৃহনির্মাণ সামগ্রী প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভেটেরিনারি সার্জন তানভীর হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহবুব-উল আলম, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ এবং উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ।
একই দিনে ২০২৫-২৬ অর্থবছরের এডিপির (এডিপি) অর্থায়নে আরও কিছু জনকল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়ন করা হয়। এর মধ্যে রয়েছে ‘অসহায় ও দুঃস্থ’ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং জলাতঙ্ক প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাণিসম্পদ দপ্তরে রেবিস ভ্যাকসিন সরবরাহ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তানভীর হাসান জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারের এই উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভ্যাকসিন কার্যক্রম জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category