• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মান্দায় এইচএসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ১১৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় এইচএসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ,চকউলী ডিগ্রি কলেজ,গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাংলা আবশ্যিক ১ম পত্র পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। অপরদিকে,রেবা আখতার আলিম মাদ্রাসা কেন্দ্রে সুষ্ঠ পরিবেশে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সাতবাড়ীয়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজ এবং ইনডেক্স টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রে এইচএসএসসি বিএম/বিএমটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে ১ম দিনের পরীক্ষায় সর্বমোট ২ হাজার ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৬ জন অনুপস্থিত ছিলো। অপরদিকে,উপজেলার ১১ নং কালিকাপুর ইউনিয়নের শিলগ্রামের একটি বিএম কলেজের কোন শিক্ষার্থী এবারের এইচএসএসসি বিএম/বিএমটি পরীক্ষায় অংশগ্রহণ করেননি বলে জানা গেছে।
এসময় গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বলেন অবাধ, সুষ্ঠু এবং নকলমূক্ত পরিবেশে পরীক্ষা নিতে আমরা বদ্ধ পরিকর।
এব্যাপারে মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল লতিফ বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমূক্ত পরিবেশে সুষ্ঠভাবে পরীক্ষা সম্পূর্ণ করার জন্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। যে যার অবস্থান থেকে পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনা করবেন বলে আশাবাদী।
মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে যেনো কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category