• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মান্দায় চাঁদা না পেয়ে ইউপি সদস্যের বাড়িতে তাণ্ডব ও লুটপাট

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬

পুকুরে বিষ প্রয়োগ :

১৭ লাখ টাকার ক্ষতি : আদালতে মামলা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে এক ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র সন্ত্রাসীরা নারকীয় তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা বসতবাড়ি ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটসহ গরুর শেডে অগ্নিসংযোগ এবং পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এ ঘটনায় ৩৪ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গত মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের কালিগ্রাম পোতাপাড়া গ্রামে ইউপি সদস্য রাজু আহমেদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্যের স্ত্রী মোছা. পপি খাতুন বাদী হয়ে নওগাঁর বিজ্ঞ আমলী আদালত-০২-এ একটি মামলা করেছেন। মামলায় মাসুদ রানা, শাহা আলম, মোশারফ হোসেন, মাহফুজ ওরফে মাফুসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ইউপি সদস্য রাজুর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে তাকে প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেওয়া হতো। ঘটনার দিন দুপুরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসীরা রাজুর বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে গালিগালাজ ও মারধর শুরু করলে দম্পতি পাশের বাড়িতে আশ্রয় নেন।
এরপর সন্ত্রাসীরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারি লণ্ডভণ্ড করে নগদ ২ লাখ টাকা ও ৮ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে। ভাঙচুর করা হয় ফ্রিজ, আসবাবপত্রসহ গৃহস্থালির মালামাল। একপর্যায়ে তারা গরুর শেডে আগুন ধরিয়ে দেয়। পরে রাজুর লিজ নেওয়া পুকুরে বিষ ঢেলে প্রায় ১০০ মণ মাছ লুট করে নিয়ে যায়। এতে ভুক্তভোগীর প্রায় ১৭ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
বাদী পপি খাতুন আক্ষেপ করে বলেন, “প্রকাশ্য দিবালোকে আমাদের ওপর এই তাণ্ডব চালানো হলো। আমরা এখন বাড়িতে ফিরতেও ভয় পাচ্ছি। জীবনের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে আছি।”
এ বিষয়ে মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গনি জানান, ভুক্তভোগীরা আদালতে মামলা করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category