• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় বেস্টটিমের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেলেন সেতু

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন কর্তৃক সেতু নামে এক অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে তাকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সেতু দীর্ঘদিন ধরে রক্তশূন্যতার কারণে বিভিন্ন রোগে ভুগছিলেন। তার এমন অবস্থা দেখে সকলেই কিছু না কিছু সহায়তা করেছে । ছেলেকে সুস্থ করার জন্য সব কিছু দিয়ে চিকিৎসা করছে তার বাবা ।
সেতুর এরকম অবস্থা দেখে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার জন্য বেস্টটিমে আবেদন করেন সাফিউল ইসলাম রকি । তার আবেদনের প্রেক্ষিতে অসুস্থ সেতু’র চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদানের আয়োজন করা হয় ।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং বিষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম গোলাম আজম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম । এছাড়া আরো উপস্থিত ছিলেন বিষ্ণপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আমিনুল ইসলাম প্রমূখ।
গণমাধ্যমকর্মী মোঃ সাফিউল ইসলাম রকি’র সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। বেস্টটিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রবি আহমেদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি ইউ’পি চেয়ারম্যান এস এম গোলাম আজম বলেন, আগামীতেও যেনো এ ধারাবাহিকতা অব্যাহত থাকে। কার্যক্রমগুলোর জন্য তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে সংশ্লিষ্টদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান।
বিশেষ অতিথি ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, এ মানবিক ফাউন্ডেশন আসলেই মানবতার কাজে নিয়োজিত। আজ তারা আমাদের ইউনিয়নে চিকিৎসার জন্য যে আর্থিক সহায়তা প্রদান করছে সেটা দেখে আমার খুবই ভালো লাগছে। আমরা চাই ফাউন্ডেশনটি এরকম করে যেনো বেশি বেশি মানবিক কাজ করতে পারে। আমি এর উত্তরোত্তর মঙ্গল কামনা করছি।
সবশেষে বেস্টটিম এর পক্ষ থেকে সেতু’র হাতে নগদ অর্থ তুলে দেন অত্র ইউ’পি চেয়ারম্যান এস এম গোলাম আজম। তিনি নিজেও ব্যক্তিগত উদ্যোগে মানবিক কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category