• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মান্দায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মান্দা শ্যামচাঁদ (এস.সি) মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়, গোটগাড়ী শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, সাহাপুর ঢোলপুকুড়িয়া এলাকা (ডি.এ) উচ্চ বিদ্যালয়,মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ,কালিকাপুর-চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং জোতবাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ইংরেজী ২য় পত্র পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এর আগে এসব পরীক্ষা কেন্দ্রগুলোতে বাংলা এবং ইংরেজী ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। অপরদিকে,রেবা আখতার আলিম মাদ্রাসা ও কালিকাপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে সুষ্ঠ পরিবেশে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় গোটগাড়ী শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার এস.এম, আব্দুল লতিফ, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও অধ্যক্ষ খালেনুর বেগম, সাহাপুর ঢোলপুকুড়িয়া এলাকা (ডি.এ) উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক গোলাম সরোয়ার স্বপন, কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আজাহারুল ইসলাম, কালিকাপুর-চক কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব কে.বিএম ফজলে রাব্বী,মান্দা শ্যামচাঁদ (এস.সি) মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা মোহাঃ নুরুজ্জামান ও জোতবাজার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আব্দুর রহমানসহ অন্যান্য কেন্দ্র সচিবগণ বলেন অবাধ, সুষ্ঠু এবং নকলমূক্ত পরিবেশে পরীক্ষা নিতে আমরা বদ্ধ পরিকর।
এব্যাপারে মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ্ আলম সেখ বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমূক্ত পরিবেশে সুষ্ঠভাবে পরীক্ষা সম্পূর্ণ করার জন্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়েছে। যে যার অবস্থান থেকে পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনা করবেন বলে আশাবাদী।
মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ আলম মিয়া বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে যেনো কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category