• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

মান্দায় দশম শ্রেণির ছাত্রীকে অপহরণ

দিনকাল বিডি ২৪ / ১৫৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় সনাতন ধর্মাবলম্বী দশম শ্রেণির এক ছাত্রীকে (১৪) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় প্রধান অভিযুক্তসহ তিনজনের বিরুদ্ধে মঙ্গলবার মান্দা থানায় মামলা করা হয়েছে।
অভিযুক্তরা হলেন, উপজেলার কালিনগর গ্রামের নুর নবী (১৯) ও আব্দুল জলিল (৪৫) এবং চকদেবীরাম গ্রামের আকাশ হোসেন (২০)।

মামলা সূত্রে জানা গেছে, ভিকটিম স্থানীয় উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বিদ্যালয় ও প্রাইভেটে যাতায়াতের পথে বখাটে আকাশ হোসেনের সহায়তা প্রধান অভিযুক্ত তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীকে অপহরণসহ ভয়ভীতি দেখানো হয়। বিষয়টি অভিযুক্ত নুর নবীর পরিবারকে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ভিকটিমের বাবা বলেন, গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আমার মেয়ে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। পথে ‘মিলন সংঘ’ ক্লাবের কাছে পৌঁছলে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনায় তিন জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেছি।’

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, স্কুলছাত্রী অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। ভিকটিমকে উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category