• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

মান্দায় নাশকতার মামলায় আ’লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মী গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ শনিবার, ১০ মে, ২০২৫

নওগাঁ প্রতিনিধি,

নওগাঁর মান্দায় নাশকতার মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার গঙ্গারামপুর গ্রামের আফসার আলীর ছেলে ও ছাত্রলীগনেতা আসলাম হোসেন টিপু (৩২), ইউনিয়ন আওয়ামী লীগেরনেতা হটোইর গ্রামের প্রানেশ্বর সরকারের ছেলে প্রদীপ সরকার (৪৫), হোসেনপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে হেলাল উদ্দিন (৩২) ও তুড়ুকগ্রামের আছির উদ্দিনের ছেলে নুর হোসেন (৪০)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (১০ মে) আদালতের মাধ্যমে তাদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে নিয়মিত মামলায় আটককৃত আসামীদেরকেও একই সঙ্গে জেল হাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category