• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মান্দায় শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখতে উপজেলা বিএনপি’র আহব্বায়কের সংবাদ সম্মেলন

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ বুধবার, ৭ আগস্ট, ২০২৪

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের চলমান পরিস্থিতে নওগাঁর মান্দায় শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখতে সংবাদ সম্মেলন করেছেন মান্দা উপজেলা বিএনপি’র আহব্বায়ক শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)। বুধবার (০৭ আগস্ট) দুপুরে উপজেলার সতীহাটে তার নিজ অফিসে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, সরকার পতনের পর উপজেলার বিভিন্ন এলাকায় এক শেণির অতি উৎসাহী লোকজন দোকানপাট ভাংচুর, বাড়ি ঘরে অগ্নিসংযোগসহ লুটপাট করছে। আমি এসব কর্মকান্ড বন্ধের জন্য সকলকে অনুরোধ করছি। এসবের দায়ভার মান্দা উপজেলা বিএনপি নিবে না।
তিনি আরো বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে দেশের আইন শৃঙ্খলা সমুন্নত রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা বিএনপি নেতাকর্মীদের নৈতিক দায়িত্ব। দেশের চলমান পরিস্থিতিতে মান্দা উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগে কর্মরত কর্মকর্তাদের সর্বতোভাবে সহযোগিতা সহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category