• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

মীরসরাইতে ‘জয় বাংলা’ সহ নানাবিধ!: দেয়াল লিখনের প্রতিবাদ করায় যুবদল নেতার ওপর হামলা, স্ত্রী কে শ্লীলতাহানির চেষ্টা

দিনকাল বিডি / ১০২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: ‘জয় বাংলা’ ‘রাজপথ কাঁপছে, শেখ হাসিনাতেই আস্থা’ ‘বাংলাদেশ ছাত্রলীগ’ সহ নানা ধরনের শ্লোগান সম্বৃদ্ধ দেয়াল লিখনের প্রতিবাদ করায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় তারেক নামে এক যুবদল নেতা আহত হয়েছে।
ওই সময় তার স্ত্রী এগিয়ে আসতে চাইলে সন্ত্রাসীরা তার স্ত্রী কে শ্লীলতাহানির চেষ্টা করে বলে প্রাপ্ত অভিযোগে জানা গেছে।
সন্ত্রাসী হামলায় আহত যুবদল নেতা মোঃ তারেক (৩০)। উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবদলের সদস্য বলে সংগঠন সূত্র জানায়।
মঙ্গলবার (১৮ ফেব্রæয়ারি) ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের খিলমুরারী এলাকায় ওই হামলার ঘটনা ঘটে বলে দলটির নেতা-কর্মীরা জানায়।
ঘটনার সময় সন্ত্রাসীদের কবল থেকে স্বামী কে রক্ষা করতে এগিয়ে আসতে চাইলে হামলাকারী সন্ত্রাসীরা তারেকের স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা করে বলে ভূক্তভোগী যুবদল নেতা তারেক, তার স্ত্রী এবং পরিবারের অন্যান্যরা জানায়।
ঘটনায় তারেকের বাবা নুর মোহাম্মদ বাদী হয়ে ওইদিন (মঙ্গলবার) রাতেই স্থানীয় জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জোরারগঞ্জ থানায় দেয়া নুর মোহাম্মদের অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১০ টায় ফজলুল করিম আকবর (৫৮), মোঃ এছাক, প্রকাশ ফানি এছাকের নির্দেশে হকসাব, সাইদুল ইসলাম, বেলাল, হেলাল সহ ১৫-২০ জন খিলমুরারী এলাকার বিভিন্ন বাড়ির দেয়ালে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ ‘রাজপথ কাঁপছে, শেখ হাসিনাতেই আস্থা’ ‘বাংলাদেশ ছাত্রলীগ’ লিখতে থাকে। এলাকাবাসী তাদেরকে দেয়ালে চিকা লিখতে নিষেধ করলে তাদের সাথে খারাপ আচরণ করে। পরবর্তীতে এলাকাবাসী একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এই ঘটনার জের ধরে মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ছেলে তারেকের বসতঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এসময় তার স্ত্রী বিবি আয়েশা এগিয়ে আসতে চাইলে তাকে শ্লীলতাহানীর চেষ্টা করে। তখন তাদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা বলে যায় এই ঘটনায় যদি থানা পুলিশকে জানানো হয় আমাকে এবং আমার পরিবারের সকল সদস্যকে প্রাণে মেরে ফেলবে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আমার ছেলেকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর হাসপাতালে নিয়ে ভর্তি করাই। বর্তমানে আমার ছেলে তারেকের অবস্থা আশংকাজনক। আমি নিরুপায় হয়ে থানা পুলিশের আশ্রয় নিয়েছি।
যুবদল নেতা তারেকের ওপর হামলার বিষয়ে জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে দেয়ালে বিভিন্ন ধরনের চিকা লেখার প্রতিবাদ করায় যুবদল নেতা তারেকের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীরা। তিনি এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানির চেষ্টা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং ঘটনাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবী ও জানান তিনি।’
অভিযোগের তদন্ত কর্মকর্তার দায়িত্ব প্রাপ্ত জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হান্নান বলেন, ‘এই ঘটনায় তারেকের বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তারেকের সাথে কথা বলে যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ তিনি আরো বলেন, ‘তারেকের বাবাতো জানেনা কারা হামলা করেছে। তারেক নিজে দেখেছে।
সুতরাং, হামলায় আহত তারেক এর কাছ থেকে বিস্তারিত জানার পর আইনগত পন্থায় এগিয়ে যাবেন বলে ও জানান দেন ওই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category