• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মীরসরাইয়ে চার গাড়ির সংঘর্ষে নিহত ২, আহত ২০: ৩ ঘন্টা যান চলাচল বন্ধ

দিনকাল বিডি / ৮৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

এম এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে চারটি যানবাহনের সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনায় প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
নিহতদের মধ্যে ২ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার মুশিরাবাদ গ্রামের লতিফ হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩৬) ও চট্টগ্রাম মহানগরীর পশ্চিম মাদারবাড়ির পুরা মসজিদ এলাকার শাহ আলমের পুত্র সোহাগ (৩৭)।
আহতরা হলেন-শাহরিয়া (১৯), শারমিলা (১৭), রোমেলা (১৩), উম্মে ছালমা (১৫), আলমিয়া (১৩), মারিয়া (১৪), কামরুজ্জমান (৪৩), আবদুর রশিদ (৫২), আয়েশা আক্তার (৪৪), মিজান উদ্দিন (৬২)। আহত অন্যান্যদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নীরব পরিবহনের একটি বাসকে শ্যামলী পরিবহনের বাস ধাক্কা দেয়। এতে নীরব পরিবহনের বাসটি মহাসড়কের আইল্যান্ড পার হয়ে চট্টগ্রামমুখী হয়ে গেলে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লাগে। অপরদিকে শ্যামলী পরিবহন বাসকে ও ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন ও মেডিকেল এ নেয়ার পথে আরো ১ জন মারা যায়।। আহত হন বাসের প্রায় ২০ জন যাত্রী।
খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা এ ঘটনায় মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক বোরহান বলেন, ভোরে মহাসড়কের মিঠাছরা বাজার এলাকায় চারটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে রয়েছে বলে ও জানান দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category