• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মীরসরাই উপজেলা পরিষদের সাবেক আওয়ামী দলীয় চেয়ারম্যান গিয়াস ঢাকা বিমান বন্দরে গ্রেপ্তার

দিনকাল বিডি / ১০৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৩ মে, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা পরিষদের আওয়ামী দলীয় সাবেক চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, আলহাজ্ব গিয়াস উদ্দিন দীর্ঘ প্রায় এক বছর দেশের বাইরে অবস্থান করার পর আজ ২৩ মে (শুক্রবার) সকালে দেশে আসার পর ঢাকা বিমান বন্দরে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

সূত্র জানায়, বিগত সময়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করা, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এর খুব কাছের প্রিয়জন, পরবর্তীতে বিশেষ কারণে বনিবনা হীনতার রাহুগ্রাসে নিমজ্জিত হয়ে তার ধারেকাছে থেকে ছিটকে পড়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি সম্পর্কে জ্বালাময়ী বক্তৃতার প্রটিয়সী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন সকালে বিমান থেকে নামার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তবে, এ কথা ও সত্য যে, দোষ-গুনের সমন্বয়ে নের্তৃত্ব দেয়া ব্যাক্তি আলহাজ্ব গিয়াস উদ্দিন গ্রেপ্তার হওয়ায় মীরসরাই উপজেলার সর্বোত্র খুশি এবং অখুশি ঢেউ ও বিদ্যমান থাকা অস্বীকার করা ও যুক্তিহীন। তার গ্রেপ্তারে বিএনপি’র হাজারো নির্যাতিত সাধারণ নেতা-কর্মী অত্যন্ত খুশি। এমন কি আওয়ামী লীগের ও একটি বৃহৎ অংশ খুশি। তবে, তার পক্ষিয়/ অনুসারী আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খুশি না থাকার বিষয় ও ষ্পষ্ট।
তার বিরুদ্ধে থাকা মামলা সংক্রান্ত বিষয় সহ অন্যান্য বিষয়াদি সম্পর্কে এ রিপোর্ট লেখার পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত বিস্তারিত জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category