• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মুমূর্ষু সন্তানকে বাঁচাতে মায়ের আকুতি

দিনকাল বিডি ২৪ / ১৮৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

মহসিন হোসেন মিতুল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : চোখের সামনে যন্ত্রণায় ছটফট করছে নাড়ি ছেঁড়া ধন। আর গর্ভধারিণী মা সেই সন্তানের জন্য বসে কাঁদছেন। এখন কান্নায় যেন তার একমাত্র সম্বল।

ঠাকুরগাঁও জেলার শান্তিনগর ( গুলশান মোড়) গ্রামের মৃতঃ আব্দুল কাদেরের ছেলে রফিকুল ইসলাম (৪৪)। তিনি দীর্ঘদিন যাবত ব্লাড ক্যান্সারে ভুগছেন।
চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে সহায় সম্পত্তি সব শেষ হলেও সন্তানের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। নিঃস্ব পরিবারটির পক্ষে এখন আর চিকিৎসা চালানো সম্ভব না হওয়ায় মানুষের দ্বারে দ্বারে হাত পাতছেন রফিকুল ইসলাম এর মা।
তিনি বলেন আমার ছেলে আমাদের সংসার চালানোর একমাত্র ব্যক্তি। আমার ছেলের একটি অটোরিকশা ছিল সেটিও তার চিকিৎসার জন্য বিক্রি করে দিয়েছি। আমার জমানো কিছু টাকা ছিল তাও সন্তানের পিছনে খরচ করেছি । এখন কিইবা আর করার আছে আমার। এখন আমার দুই নাতি ও আমার বউমা সহ আমরা খুবই নিরুপায় হয়ে পড়েছি। তাই আমাদের অসহায় পরিবারের প্রতি সরকার এবং দেশ-বিদেশের যারা আছেন তারা যদি একটু সাহায্য সহযোগিতা করেন। তাহলে হয়তো আমার ছেলেকে বাঁচানো সম্ভব হবে।
তিনি আরো বলেন এ পর্যন্ত আমার ছেলের পিছনে প্রায় ৪থেকে ৫ লাখ টাকা খরচ হয়ে গেছে। এখন আমাদের বাড়ি ভিটে ছাড়া আর কিছু নেই। কি করব কার কাছে যাব সেটিও ভাবে পাচ্ছিনা। তাই সরকারের কাছে ও প্রবাসীদের কাছে আমার আকুল আবেদন। আমার সন্তানকে বাঁচাতে একটু এগিয়ে আসবেন।
সাহায্য পাঠাতে পারেন।রোগীর ভাগিনা বাপ্পা যোগাযোগ ও সাহায্য পাঠাতে পারেন এই নাম্বারে -০১৭৬৭০২২৪৬১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category