• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মুসল্লি সেজে ইজতেমার বাসে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেফতার করল পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে মুসল্লি সেজে ইজতেমার বাসে গাঁজা পাচারের চেষ্টাকালে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে নাগেশ্বরী পৌরসভাধীর বাসস্ট্যান্ড থেকে ছন্মবেশে বিশ্ব ইজতেমার রির্জাভ বাসে মাদক পরিবহন করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করার সময় মুসিল্লিদের সহায়তায় নাগেশ্বরীর আঙ্করনগর নতুন বাজার গ্রামের মাদক কারবারি মোঃ আঙ্গুল হোসেন (৩০)কে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি ছদ্মবেশে বিশ্ব ইসতেমার বাস ব্যবহার করে মাদক পরিবহনের চেষ্টা করেছিল। কিন্তু মুসিল্লিদের সহায়তায় নাগেশ্বরী থানা পুলিশের চৌকস টিমের অভিযানে তা ব্যর্থ হয়। এই বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category