• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মেলান্দহে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১৩৯ Time View
প্রকাশঃ বুধবার, ২ আগস্ট, ২০২৩

জিল্লুর রহমান রতন, জামালপুর :

জামালপুরের মেলান্দহ উপজেলায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মত বিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

বুধবার (২ আগস্ট) বেলা ১১ টার দিকে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে মত বিনিময় কালে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সেলিম মিঞা। প্রধান অতিথির বক্তব্য দেন, নবাগত জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ। এর পর বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, জেলা আ.লীগের সহ সভাপতি হাজি দিদার পাশা, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, হাজরাবাড়ি পৌরসভার মেয়র শামসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন, ঝাউগড়া ইউপি চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা হেনা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মোল্লা, ইত্তেফাক সংবাদদাতা শাহজামাল প্রমূখ।

বক্তারা মেলান্দহ উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা ও উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরেন। এসময় নবাগত জেলা প্রশাসক যেকোনো সমস্যায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category