• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

মেলান্দহে ১১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১৭৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর:
জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ শাহ কামালের মাজার কেন্দ্রিক মাসব্যাপী চলমান বৈশাখী মেলা হতে ১১ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ। রবিবার সন্ধায় আটক করে সোমবার ( ২৯ এপ্রিল) আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের মোঃ রেজাউল করিম ৫৭, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাচমারা গ্রামের মোঃ আশরাফুল ইসলাম ৪৫, কুষ্টিয়ার মিরপুর উপজেলার মোহাম্মদ উজ্জ্বল মিয়া ৪০। মামলা সুত্রে জানা যায়, মেলান্দহ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দুরমুঠ মাজারের সামনে মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদে উপ পরিদর্শক মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ সদস্য সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলেও এ সময় পুলিশ সদস্যরা মাদক কারবারিদের আটক করতে সক্ষম হয়। তাদের দেহ তল্লাসি ও সাথে থাকা প্লাষ্টিকের ব্যাগে আশরাফুল ইসলামের কাছে ৫ কেজি, রেজাউল করিমের কাছে ৩ কেজি ও উজ্জ্বল মিয়ার কাছ থেকে ৩ কেজিসহ মোট ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহাম্মদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে আসামিদেরকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category