• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

মোংলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় রক্তাক্ত জখম-২০, পুজা উদযাপন কমিটির নেতার উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভা – আটক-২

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ সোমবার, ১০ জুন, ২০২৪

মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি:
মোংলায় উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে পুজা উদযাপন কমিটির সাবেক সভাপতি পিযুষ কান্তি মজুমদার সহ ৮জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুজা উদযাপন কমিটির নেতার উপর হামলা ও সংখ্যলঘু সম্প্রদয়ের লোকদের উপর নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সহিংসা রুখতে টহল জোরদার করেছে পুলিশ । পুরো উপজেলা জুড়ে বিরাজ করছে আতংক।

রোববার মোংলা উপজেলা পরিষদের নির্বাচর অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে চিংড়ি মাছ প্রতিকের প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। এরপরই উপজেলা জুড়ে পরাজিত প্রার্থীর নেতা কর্মী ও সমর্থকদের উপর হামলাসহ নানা ধরনের তান্ডব চালাতে থাকে। সকালে চাঁদপাই ইউনিয়নের পাগলের মোড়ে মোংলা পুজা উদযাপন কমিটির সাবেক সভাপতি ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেনের সমর্থক পিযুষ কান্তি মজুমদারের উপর এক ইউপি চেয়ারম্যানের ভাই হাবিবের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে পুলিশ খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় প্রতিপক্ষরা পরাজিত প্রার্থীর লোকদের উপর হামলা ও মারধর চালায়। এতে বিভিন্ন স্থানে অন্তত ২০ জন কমবেশী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুপুর পর্যন্ত নারী পুরুষ মিলে ৮ জন উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদিকে পূজা উদযাপন কমিটির নেতার উপর হামলা ও স্থানীয় সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানব বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে পূজা উদযাপন ও হিন্দু বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদের নেতারা। দুপুরে পৌর মার্কেটের সামনে এ মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিকে, নির্বাচন পরবর্তি হামলা ও সহিংসতা রোধে পুলিশ বিভিন্ন এলাকায় টহল জোরদার করেছে। সহিংসতা ও হামলার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে বলে জানায় ওসি কে এম আজিজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category