• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

মোংলা উপজেলায় চেয়ারম্যান- ভাইসচেয়ারম্যান পদে ১৪ জনের মনোনয়ন দাখিল

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় তৃতীয়ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের নির্বাচন। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২ মে) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এ উপজেলায় নির্বাচনের ভোটের মাঠে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে লড়াইয়ে নেমেছেন ১৪ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে চার জন, ভাইস চেয়ারম্যান সাত জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন দাখিল করা সব প্রার্থীই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

বিএনপিসহ অন্য কোন দলের প্রার্থী না থাকায় নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের মধ্যেই লড়াই হবে। এর ফলে এ উপজেলায় আওয়ামী লীগের কোন্দলের আশংকা করছেন তৃনমূলের নেতা কর্মিরা।

মোংলা উপজেলা নির্বাচন কার্যালয়ের সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এ উপজেলায় আগামী ২৯ মে ভোটের দিন ঠিক রেখে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনে চেয়ারম্যান পদে মোংলা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ হাওলাদার মনোনয়ন দাখিল করেছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোংলা উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শাহজাহান সিদ্দিকী, পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ জামাল হেসেন, মোংলা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাজুল ইসলাম সানি, জাতীয় শ্রমিকলীগের বুড়িডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি জিহাদ সরদার টনি, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শেখ মোঃ আল আমিন, আওয়ামী লীগ সমর্থক সনেট হালদার ও ওবাইদুল ইসলাম এবং নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও মোংলা পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শেখ কামরুন্নাহার হাই ও আওয়ামী লীগ সমর্থক সোমা মন্ডল ছায়া এবং আওয়ামীলীগ নেত্রী সরবরিয়া খানম দরিয়া মনোনয়ন দাখিল করেছেন।

মোংলা উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী এ উপজেলায় নির্বাচনী মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোটগ্রহণ ২৯ মে।

একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের মোট ৪৮ টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে এখানে ভোট দিবেন এক লাখ ২০ হাজার ৫০৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬০ হাজার ৫০৩, নারী ভোটার ৬০ হাজার ১ জন এবং তৃতীয় লীঙ্গের তিনজন ভোটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category